২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় তৈয়বা মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সদস্যদের আই.বি.ডব্লিউ.এফ.’র সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ আগস্ট ২০২২

ফেনীর দাগনভূঞা তৈয়বা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেন ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ.।

সোমবার (৮আগষ্ট) দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ. এর ফেনী জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ. ফেনী জেলা সহ-সভাপতি কামাল উদ্দিন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।

আই.বি.ডব্লিউ.এফ.দাগনভূঞা পৌরসভা সভাপতি আল মাহমুদ হাজারী’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আই.বি.ডব্লিউ.এফ. দাগনভূঞা পৌরসভা সহ-সভাপতি একরামুল হক এবং সার্বিকভাবে সহযোগিতা করেন আই.বি.ডব্লিউ.এফ. দাগনভূঞা পৌরসভা সাধারণ সম্পাদক হাসান আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক খাজা ওসমান ফারুক।

এসময় অতিথিরা তৈয়বা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সদস্যদের সততার ভিত্তিতে ব্যবসায়ীক সফলতার দিকনির্দেশনা তুলে ধরেন এবং এই কমিটি ব্যবসায়ীদের কল্যানে সর্বদা কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ আগস্ট ২০২২

দাগনভূঞায় তৈয়বা মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সদস্যদের আই.বি.ডব্লিউ.এফ.’র সংবর্ধনা

লিংক কপি হয়েছে!