২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ব্রেন টিউমারে আক্রান্ত, শিশু শিমলা বাঁচতে চায়

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ১৪ নং রাজাঁগাও ইউনিয়নের চাপাতি গ্রামের (মোল্লাপাড়ার)শফিকুল ইসলামের মেয়ে শিমলা (৮)। অভাবের সংসার শফিকুল ঝালমুড়ি বিক্রেতা সারাদিন স্কুল, কলেজ ও বিকেলে বাজারে ঝালমুড়ি বিক্রি যা পান, তা দিয়ে মা-বোন, স্ত্রী এবং তিন মেয়ে ও বড় মেয়েকে বিয়ে দিয়ে দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার ভালোই চলছিল।

যদিও অভাবের সংসার তারপরেও সুখ-শান্তির কোনো অভাব ছিল না তাঁদের। হঠাৎ ঝাল মুড়ির বিক্রেতার আট বছরের ফুটফুটে মেয়ে শিমলা আক্তারের মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। ফার্মেসি থেকে আনা কোনো প্রকার ওষুধে তা কমেনি।

উপায় না পেয়ে তিনি ঠাকুরগাঁও মাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম.বি.বি.এস মেডিসিন ডা. সাজ্জাদ হায়দার শাহিনকে দেখান। তিনি রোগীর অবস্থা দেখে রংপুর ব্রেন এন্ড মাইন্ড কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই হাসপাতালে রিপোর্টে ধরা পড়ে শিমলা আক্তারের মাথায় টিউমার হয়েছে। ডাক্তার বলেছেন, খুব দ্রুত তাঁর অপারেশন করাতে হবে, খরচ হতে পারে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।
ঝালমুড়ি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, ‘আমি দিন আনি দিন খাই। আমার আদরের ফুটফুটে শিশুটির চিকিৎসার জন্য ৮/১০ লাখ টাকা দরকার, যা আমার পক্ষে সম্ভব নয়।’ তিনি তাঁর কন্যা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

আট বছরের শিমলা আক্তার বলেন , ‘আমি বাঁচতে চাই। আমি স্কুলে পড়াশোনা করতে চাই অনেক দিন হলো স্কুলে যায়নি, বন্ধুদের সাথে খেলতে পারি না।

এই দিকে শিমলার করুণাময়ী ‘মা’ কাঁদতে কাঁদতে তিনি সমাজের বিত্তবান দানশীল মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন শফিকুল ইসলাম (রোগীর বাবা) ০১৭৭৪৪৩৯১১৫ (বিকাশ)।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

ব্রেন টিউমারে আক্রান্ত, শিশু শিমলা বাঁচতে চায়

লিংক কপি হয়েছে!