● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ১১:৫৫ পিএম
কপি হয়েছে!

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়েছে। সূত্রে জানাযায়, ০৯/০৮/২০২২ মধ্য রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংগরা বাজার থানার এসআই রনি চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দারাবাদ গ্রামের বাদামতলী বাজার ও চেয়ারম্যান বাড়ির সড়কে অভিযান চালিয়ে ইকবাল স’মিলের পাশে সঙ্গবদ্ধ ডাকাত দলের অবস্থান নিশ্চিত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ডাকাতরা হলেন: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্ৰামের মৃত মজনু মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৬), এক‌ই গ্ৰামের হারুনুর রশিদের ছেলে মোঃ আল-আমিন (২২), বাঙ্গরা বাজার থানার টনকি গ্ৰামের মোঃ হোসেন সরকারের ছেলে মোঃ মামুন সরকার (৩৩)।

আটককৃত ডাকাতদলের নিকট থেকে ১টি তালা কাঁটার মেশিন, ১টি ধাঁরালো ছুরি, ১টি ধাঁরালো দা, ২টি লোহার রড, ১টি লোহার পাইপ, আসামীদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ২টি গামছা এবং ২টি কালো রংয়ের কাপড়ের টুকরো‌ উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান: ঘটনায় এসআই রনি চৌধুরীর লিখিত এজাহারের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানায় ০৯/০৮/২০২২ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। এসআই কৃষ্ণ মোহন দেবনাথকে মামলার তদন্তভার অর্পন করা হয়েছে। ধৃত আসামীদের বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।