২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে নারীকে মারধর করে গরু নিয়ে যাওয়ার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

 

ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের   বাহিরদিয়া ব্রীজ সংলগ্ন এলাকার মো. আকির হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে মারধর করে চারটি ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। মঙ্গলবার দিবাগত  রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নুরজাহান বেগম।

নুরজাহান বেগম আরো জানান, রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে আমি ঘর থেকে  বের হলে ৭/৮ জন দুষ্কৃতিকারীরা  রামদা, ছ্যানসহ দেশীয় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে ঘরে বেধে রেখে  গোহাল ঘর থেকে গরুগুলি  ছিনিয়ে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মুল্য প্রায় ৬ লক্ষ টাকা ।

এ ঘটনায় ফরিদপুর  কোতয়ালী থানায়  হাসিব , কামরুল, মকবুল, নাজমুল, রাব্বী , জসিম ,শাহিন  ও আলামীনের নামে  অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান নুরজাহান বেগম ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

ফরিদপুরে নারীকে মারধর করে গরু নিয়ে যাওয়ার অভিযোগ

লিংক কপি হয়েছে!