ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে টিসিবির মাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ইউনিয়ন এর চাদঁহাট বাজারে টিসিবির মাল বিতরণ করা হয়।অনিয়মের খবর জানতে পেরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বিতরণ স্হানে ছুটে যান এবং অনিয়মের সত্যতা পাওয়ায় খাতাপত্র জব্দ করে তার হেপাজতে রাখেন।
চরযশোরদী ইউনিয়নে ৮৯৪ টি কার্ড এর সুবিধা ভোগী রয়েছে। এসকল কার্ডধারি সুবিধা ভোগীদের টিসিবির মালামাল বিতরণের দায়িত্ব পালন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান স্টোর এর প্রপাইটার আজমত আলী।শরু থেকে এপর্যন্ত ৪ বার টিসিবির মাল বিতরণ করেন। ২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ৪০৫ টাকা মুল্যধরে বিতরণ করেন। ইউনিয়ন ট্যাগ অফিসার প্রশাদ সরকার ও স্থানীয় মেম্বারদের উপস্থিতিতে টিসিবির মাল বিতরণ করেন।
ইউনিয়নে কার্ড বিতরণ ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান সকল মেম্বারদের মাঝে ২০ টি করে কার্ড ভাগ করে দেন।ওয়ার্ড এলোমেলো নামের সুবিধা ভোগীদের কার্ড দিয়া ও যাদের কে এই টিসিবির কার্ড দিয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই সচ্ছল থাকায় এপর্যন্ত টিসিবির মাল নেয়নি। এছাড়া কার্ডধারী সুবিধা ভোগী ব্যতিত জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে এই মালামাল বিতরণ করা হয়। অনিয়ম রয়েছে বিতরণকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ঠিকাদারী প্রতিষ্ঠান এর লোকজন কার্ডধারী সুবিধা ভোগীদের নিকট থেকে প্রায় ২০০ টি কার্ড মাল বিতরণের সময় কৌশলে নিয়ে যায়। এসকল কার্ডধারী সুবিধা ভোগীরা পরবর্তী তারিখে কার্ড না থাকায় টিসিবির মাল পাইনি বলে অভিযোগ করেন।বিতরন কালে এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা কার্ড নিয়েছিলাম কিন্তু লোকজন টানা হিচড়া করায় কার্ড ছিড়ে গেছে।কিছুদিন আগে অনিয়মের বিষয় তদন্ত করে জেলাপরিষদ। তদন্ত শেষ না হতেই আবারও অনিয়ম হলে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ১১ আগষ্ট সকালে সরেজমিন তদন্ত করেন।চেয়ারম্যান সাহেব ফকির বলেন, টিসিবির মাল বিতরণে অনিয়ম হয়েছে ইউএনও স্যার এসে খাতাপত্র সব নিয়ে গেছে। তবে নতুন করে কার্ড ঠিক করে মালামাল দিব।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন,টিসিবির মালামাল বিতরণে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই অনিয়মের বিষয় ক্ষতিয়ে দেখার জন্য খাতাপত্র নিয়ে আসা হয়েছে, সুবিধা ভোগীরা যাতে বঞ্চিত না হয় প্রয়োজনে নতুন করে তালিকা করে এর সমাধান করা হবে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের সত্যতা পেলে তাদের বিরুদ্ধেও আইগত ব্যবস্থা নিব।
