২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে হিজাব কান্ড, জবাবের সাত মিনিটেই বরখাস্ত শিক্ষক

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করেছেন।

রোববার (১৪ আগস্ট) বেলা ১১.৮ মিনিটে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান এ বরখাস্ত করেন।

জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের কাছে ৭ আগস্ট লিখিত জবাব চান স্কুল কর্তৃপক্ষ। ১৪ আগস্ট বেলা ১১ টায় লিখিত জবাব দেন তিনি।

পরে স্কুল পরিচালনা কমিটির কাছে জবাব সন্তোষজনক না হওয়ায় সর্বসম্মত সিদ্ধান্ত মতে সাময়িক বরখাস্ত করা হয়। ১১.৮ মিনিটেই করা হয়েছে যা জবাব ও সাময়িক বরখাস্তের কপিতে উল্লেখ রয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বিদ্যালয়ে হিজাব পরে গেলে ক্লাসে শিক্ষক আশরাফুল ইসলাম তাদেরকে হিজাব পরার কারণে অসৌজন্যমূলক আচরণ করে। ক্লাসের বিষয় বাদে অন্য কোন ব্যক্তিগত ও দলীয় আলোচনা করেন। প্রধান শিক্ষক বরাবরে ২৮ জুলাই এ অভিযোগ করেন তিনজন ছাত্রী।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৪ আগস্ট ২০২২

পঞ্চগড়ে হিজাব কান্ড, জবাবের সাত মিনিটেই বরখাস্ত শিক্ষক

লিংক কপি হয়েছে!