পটুয়াখালীর গলাচিপায় অনলাইন গ্রুপ ই-কমার্স ও ইন্টারপ্রেনারস ‘জিইই’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায়, দরিদ্র, ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা স্বপ্ন পূরণ বিদ্যানিকেতন এর ১০০ জন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বিকালে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রুপের সদস্যরা।
এসময় খাবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন গ্রুপ ‘জিইই’ এর প্রতিষ্ঠাতা এডমিন এমডি সুমন শুভ ও এডমিন তারান্না তান্নুম লিজা, স্বপ্নপূরণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সাকিব হাসান। আরো উপস্থিত ছিলেন ‘ভোজনরসিক’ গলাচিপা পেইজের নাদিরা জাহান হিমু, ‘ইলা শিপন’ ব্লগের ইলা শিপনসহ প্রমূখ।
‘জিইই’ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এমডি সুমন শুভ বলেন, ”হাঁটি হাঁটি পা করে আমাদের অনলাইন গ্রুপ এই পর্যন্ত এসেছে। গ্রুপের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আজকের এই দিনে সবাইকে তাই আন্তরিক ধন্যবাদ জানাই।”
গ্রুপের এডমিন তারান্না তান্নুম লিজা বলেন, ”সকলের আন্তরিকতা ও সহযোগিতায়’ই আমাদের এই পথচালার পথেয়। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছি সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে। আগামী দিনগুলোতে গ্রুপের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই।”
