● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাংবাদিকদের জবাই করার হুমকি আ’লীগ নেতার, থানায় অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:৫৩ এএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার মিশন রেলগেট সংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহ করার সময় ছয় সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন (৩৫)। এ বিষয়ে রুহিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিকরা।

অভিযুক্ত তসলিম উদ্দীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর এলাকার মৃত ফাগু রহমানের ছেলে।

জানা যায়, শনিবার (১৩ আগস্ট) রাত ১১টায় রুহিয়া মিশন রেলগেট এলাকায় স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন, আব্দুল কাদের জিলানী, কুদরত আলী, দুলাল হক, আকাশ রহমান ও আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন বাঁধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করলে তসলিম উদ্দীন অকথ্য ভাষায় গালি গালাজ করে বলেন যদি প্রাণে বাঁচতে চাও পালাও নাইলে তোমাদেরকে জাবাই করে মারবো। এ সময় মুঠোফোনে একজনকে দেশীয় অস্ত্র নিয়ে আসতে বলেন।

এ ব্যাপারে রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু বলেন, আসলে সাংবাদিকদের এভাবে হুমকি প্রদান করা ঠিক হয়নি। আমরা দলীয় ভাবে বিষয়টি দেখব এবং প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাতেই সাংবাদিকেরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।