● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ সভা ও মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৯:৫৩ পিএম
কপি হয়েছে!

বঙ্গভবন দখলের হুমকির প্রতিবাদ ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর কে গ্রেপ্তারের দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার রানীগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সুমন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল সওদাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি তহিবুর রহমান সরকার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াদ আলী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বায়েজিদ আহমেদ কাবা, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নাম দিয়ে রেজা কিবরিয়া ও নুরুল ইসলাম দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। বক্তারা গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে নুরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবী জানান।

এ সময় মানববন্ধনে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি সানোয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পৌর কমিটির সভাপতি মামুনুর রশিদ, ঘোড়াঘাট ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিংড়া ইউনিয়ন কমিটির সভাপতি রুবেল প্রধান, সাধারণ সম্পাদক কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।