● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শোক দিবসে ব্যতিক্রম আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম
কপি হয়েছে!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া মাহফিল এবং তাদের মাঝে খাবার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্বার্শবর্তী পদমদী গ্রামের একটি প্রতিবন্ধী এতিমখানায় কিছু সময় তাদের সাথে বঙ্গবন্ধুর বাল্যকাল নিয়ে গল্প করে দোয়া ও খাবার বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ।

ব্যতিক্রমী এআয়োজনের অনুভূতি ব্যক্ত করে সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট ব্যতিক্রম কিছু করে আসছে। আমরা সবসময় চেষ্টা করি গতানুগতিকের বাইরে কিছু করা যায় কিনা। এই শোকাবহ আগষ্টে আমরা চেষ্টা করেছি মাসব্যাপী কর্মসূচী রাখার। এবারও আমরা প্রতিবন্ধী এতিমখানায়র শিশুদের খাওয়ানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, লোক দেখানো নয়, আমরা চাই যাদেরকে কিছু করলে তাদের উপকারে আসে, তারা যেন আনন্দ পায়। সেই আবেগের জায়গা থেকেই এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অগাধ ভালোবাসা থেকে আজ শোক দিবসে এই আয়োজনের চেষ্টা। আর বঙ্গবন্ধুর সেই হত্যাকারীর প্রতি, সেই কুচক্রী মহলকে আমরা ধিক্কার জানাই। আর আমরা যেন সবাই বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আজকের শিশুদের দোয়া কবুল করে তাকে বেহেশত নসীব করেন।’

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। একটা কুচক্রী মহলের ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজকে এই শোক দিবস আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। এই শিশুদের দোয়া যেন আল্লাহর কাছে পৌছায়।’