● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের তালমায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৭:২৪ পিএম
কপি হয়েছে!

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা মোড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার বিকেলে নগরকান্দা উপজেলা আঃলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঃলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ,  শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক , বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও  নগরকান্দা উপজেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক  অ্যাড. জামাল হোসেন মিয়া ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃলীগ নেতা , তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া , তালমা ইউনিয়নের আঃলীগের সভাপতি তৈয়াবুর রহমান , সাধারণ সম্পাদক সিরাজ খলিফা , ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী সহ নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আঃলীগ , যুবলীগ , মহিলা লীগ, ছাত্রলীগ  ও অঙ্গ সংগঠনের  নেতা কর্মীরা ।

প্রধান অতিথি জামাল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, ১৫ ই আগস্টের বঙ্গবন্ধু সহ তার পরিবারের অবশিষ্ট খুনীদের বিভিন্ন দেশ থেকে খুজে এনে এদের বিচারের রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান ।

তিনি আরো বলেন ,  শোক দিবসের পোস্টার / ব্যানার রাতের অন্ধকারে লাবু চৌধুরীর প্রেতাত্মারা  ছিড়ে ফেলেছে । তিনি তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেছেন এধরনের কর্মকান্ড আর প্রশ্রয় দেয়া হবে না । আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে  তাদের বিচারের আওতায় আনা হবে। এই পোস্টার ব্যানারে বাঙালী জাতির স্থপতি বঙ্গবন্ধুর ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। যারা এই পোস্তার ব্যানারে হাত দিতে পারে তারা কখন ও বঙ্গবন্ধুর আদর্শের আঃলীগার হতে পারে না ।