● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন করলো ছাত্রলীগ নেতা সুজন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:২৫ এএম
কপি হয়েছে!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গণভোজ, দোয়া ইত্যাদি কর্মসূচির আয়োজন করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুজন।

১৫ আগস্ট সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমীনুল হক শামীম উক্ত কর্মসূচি উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ও অতিথি হিসেবে স্বাধীনতা পরিষদের সচিব এম এ আজিজ, জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মসিক মেয়র টিটু বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর চেতনা ও আদর্শ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে সমৃদ্ধ আগামীর পথে । বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা, বঙ্গমাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাকাণ্ড ছিলো ইতিহাসে বর্বরতম এবং নৃশংসতম । বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে চেয়েছিলো। এ স্বাধীনতা বিরোধীরা আজও ক্রিয়াশীল। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত। বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সংগঠিত থাকতে হবে, দেশের জন্য কাজ করে যেতে হবে।