ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও জানশরীফ গনগ্রন্থাগার ও তথ্য সেবা কেন্দ্র উদ্ধেধন করা হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান হিসেবে এর উদ্বোধন করেন।
জানশরীফ গনগ্রন্থাগার ও তথ্য সেবা কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব (এপিএস) মোঃ আতিকুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাদলসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আইউব আলী।
