২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এনপিএস’র বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে ময়মনসিংহ বিভাগীয় ন‍্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গনমাধ‍্যম ও মানবাধিকার সংস্থা। এ উপলক্ষে সোমবার সকালে এনপিএস কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বিভাগীয় কমিটির সভাপতি লিটন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এ. টি. এম মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ সেলিনা রশিদ। এছাড়াও অন‍্যান‍্যদের মাঝে বক্তব‍্য বাখেন জাহাঙ্গীর আলম শামীম, সালেহা আক্তার সুইটি, কাকলী হোসেন, আফসানা আক্তার, সুলতান মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, শিল্পী হানিফ প্রমুখ। আলোচনা শেষে সাধারণ পথচারীর মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এর আগে সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে এনপিএস ময়মনসিংহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

এনপিএস’র বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!