● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচারের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:৫৬ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচার ও চাঁদাবাজির অভিযোগে প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান সাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়।একই সময়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ মানিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন তিনি।

এর আগে একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম,প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতির বরাবর অভিযোগ দায়ের করে।অভিযোগে ইসলাম ধর্ম অবমাননাকর বোরখা নিয়ে মিথ্যা অপ প্রচার করে ধর্মীয় মুসলমানদের সুসংগঠিত করে।হিজাব পড়া ছাত্রীদের অফিসে ডেকে দীর্ঘক্ষন কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ লিখে নেন প্রধান শিক্ষক।আমি সদ্য এমপিওভুক্ত আমজানী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হওয়ায় প্রধান শিক্ষক আমার কাছে প্রায় সময়ই চাঁদা দাবী করেন এবং তারই অনুরোধের পর আশরাফুল আলম পুতুলের মাধ্যমে ৪০ হাজার টাকা দেন। সেই টাকা নিয়ে তিনি ভারত ঘুরে এসে পুনরায় চাঁদা দাবী করেন।দিতে না চাওয়ায় ধর্ম অবমাননার দায়ে আমাকে বহিষ্কার করবেন এবং যেই বিদ্যালয়ের সভাপতি সেটির এমপিও ভুক্তি বাতিল করবেন।আমজানী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল আলমের মাধ্যমে ৩৫ হাজার টাকার মোবাইল দাবী করেন।যার অডিও রেকর্ড দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে ও একটি অডিওর ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।