২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লায় গাড়ির ধাক্কায় তিন এসএসসি পরীক্ষার্থী নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দুর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তিন জনই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে ছুপুয়া ইউটার্ন এলাকায় দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা দেখতে পান। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিল।
ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ইউটার্ন করার সময় পেছন থেকে কোনও ভারি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২

কুমিল্লায় গাড়ির ধাক্কায় তিন এসএসসি পরীক্ষার্থী নিহত

লিংক কপি হয়েছে!