● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১০:২৬ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজ মেয়কে ধর্ষণের অভিযোগ উঠেছে আইবুল হক (৪৫) নামে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির মা মল্লিকা বেগম তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষক পিতা আইবুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৭ আগস্ট) দিনগত গভীর রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করার অপরাধে মামলা দায়ের করেন।

অভিযুক্ত আইবুল পঞ্চগড় সদর উপজেলার সাহেবীজোত গ্রামের সকিন আলী ওরফে শুকুরুর ছেলে। পাথর শ্রমিকের কাজে তেঁতুলিয়ার বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মল্লিকা বেগম ও আসামী আইবুল হকের বিয়ে হয়। সংসার জীবনে এর মাঝে দুই কন্যা সন্তানের বাবা-মা হয় তারা। বৈবাহিক অবস্থায় আইবুল নারী লোভী বিভিন্ন অপকর্ম করে থাকে। ভিকটিম ১৪ বছর বয়সী মেয়ে দিনাজপুর সদরের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। গত কুরবানী ঈদের ৪/৫ দিন আগে তেঁতুলিয়ার ঝাড়ুয়াপাড়া গ্রামে মজিবর রাহমানের ভাড়া বাড়িতে আসে। এদিকে আইবুল বাংলাবান্ধা এলাকায় পাথর ভাঙ্গা মেশিনের ড্রাইভার হিসেবে কাজ করতো। গত মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ভিকটিম মেয়েকে ভাড়া বাড়িতে রেখে বাবার বাড়ি পঞ্চগড় সদরের দশমাইল পতিপাড়া গ্রামে যায় মা মল্লিকা বেগম। এর মাঝে একই দিন রাতে মেয়েকে ঝাড়ুয়া পাড়া গ্রামে ভাড়া বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বাবা আইবুল হক । এক পর্যায়ে ভিকটিক ভয়ে বিষয়টি কাউকে বলতে না পারায় গত বুধবার (১৭ আগস্ট) সন্ধায় মা মল্লিকা বেগম ভাড়া বাড়িতে ফিরে আসলে ভিকটিম মেয়ে কান্না করতে করতে সব কিছু মাকে খুলে বলে দেয়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ ইউপি সদস্যদের অবহিত করে রাতেই মামলার জন্য বাদী হয়ে মল্লিকা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।