● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৬:২৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ আগস্ট) শহরের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ীতে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রবোধ রঞ্জন সরকার।

আরো উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের অন্যতম সদস্য জ্যুতি রঞ্জন সরকারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়।