কিশোরগঞ্জের কটিয়াদীতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪২৯ বাংলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০ ঘটিকা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর মন্দির প্রাঙ্গন হতে শোভাযাত্রাটি শুরু হয়ে কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শেখর কান্তি সাহা, সম্পাদক ভিপি দুলাল বর্মন, পৌর শাখার সভাপতি বাবুজিত সাহা, সম্পাদক জনি কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বেনী মাধব ঘোষ, ডাঃ প্রদীপ সাহা প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, শীতল কুমার সাহা, বেনী মাধব ঘোষ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, ২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (বাচ্চু) ও সাংবাদিক ধ্রুব রঞ্জন দাস।
