● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা 

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০২:২৭ পিএম
কপি হয়েছে!

 

ফরিদপুরে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকাল ১১ থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ব্রাক অডিটিরিয়ামে ফরিদপুর,  খুলনা , বরিশাল , রাজবাড়ী , মাদারীপুর , গোপালগঞ্জ সহ  দক্ষিনবঙ্গের ২১ টি জেলার বাস মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ যৌথভাবে শাহ মো মুকুলের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় বিভিন্ন জেলার বাস মালিক , শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন , বহুল প্রত্যাশিত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই পরিবহন সেক্টরে নানা সমস্যা শুরু হয়েছে।  বিআরটিসি বাস সার্ভিস জেলা টু জেলা এবং ডিপো টু ডিপো চলাচলের অনুমতি থাকলে ও এখন তারা উপজেলা শহরে ও বাস সার্ভিস চালু করেছে । ফলে আমাদের ক্ষতি সাধন হচ্ছে ।

মতবিনিময় সভায় এক মত হয়ে দ্রুত বিআরটিসি সার্ভিস উপজেলায় বন্ধ ঘোষণা ও আদালতের রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনে যাবে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ । প্রয়োজনবোধে তারা তাদের ২১ টি জেলার পরিবহন সেবা বন্ধ করে দিবে ।

অপরদিকে হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রী – হুইলার , ইজিবাইক চলাচল করছে । প্রশাসন এদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না ।

বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার আব্দুর  রাশেদ , সাধারণ সম্পাদক আনিসুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী করিম গ্রুপের কর্ণধার ওয়াহিদ মিয়া কুটি , মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির , সাধারণ সম্পাদক গোলাম মো নাসির  সহ ২১ জেলার পরিবহন মালিক ,শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা ।

উল্লেখ্য,  সভা শেষে এই বৃহত্তর আন্দোলনে শাহ মো মুকুল মিয়াকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয় ।