পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় আব্দুল আলী মাতব্বর (৮০) নামের এক বৃদ্ধা মারা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় পানপট্টি টু গলাচিপা সড়কে বোয়ালীয়া নামক স্থানে মোতালেব চকিদার বাড়ীর উত্তর পাশে ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছে তার চাচাত ভাই আনছার আলী মাতব্বর (৮০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ বোয়ালীয়ার এক ব্যক্তির জানাজা শেষে দুই ভাই আব্দুল আলী মাতবর ও আনছার আলী মাতবর মটর সাইকেল যোগে উত্তর বোয়ালীয় বাড়ী ফেরার পথে পানপট্টি-গলাচিপা সড়কে বোয়ালীয়া নামক স্থানে আ: মোতালেব চকিদার বাড়ীর উত্তর পাশে মটর সাইকেলের চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে থাক্কা খেয়ে আব্দুল আলী মাতবর ডোবায় পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আব্দুল আলী মাতবরকে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। আর আনছার আলী মাতবরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে।
