● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম
কপি হয়েছে!

ফেনীর দাগনভূঞা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) বিকেলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া গ্রামের আলম মেম্বার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জহির আহাম্মদ (৩৮)।

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে জহির।

এ সংবাদ পেয়ে বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।

নিহতের স্ত্রীর বড়ভাই দেলোয়ার হোসেন বলেন, বিয়ের পর জহির আমাদের বাড়িতে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানোর কথা ছিল।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।