● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

চৌদ্দগ্রামে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি, অটোরিকশাসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ছুফুয়া অংশের এলাকাবাসী ও কয়েকটি মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (২১ আগস্ট) সকালে মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহাবুব হোসেন মজুমদার, ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ইছাক মজুমদার বাচ্চু, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও মাদ্রাসার অভিভাবক সদস্য জসিম উদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন চাকার বাহন মহাসড়কে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। গত ১৭ আগস্ট বুধবার ওই এলাকায় ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার তিনজন দাখিল পরিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাই তিন চাকার বাহনের ওপর হাইওয়ে পুলিশকে কঠোর হতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।