২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় পুত্রবধূর মৃত্যুর সংবাদে মারা গেলেন শ্বশুর

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট ২০২২

ফেনীর দাগনভূঞায় পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে শ্বশুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে দাগনভূঞা উপজেলার বারহীগবিন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টায় বারাহীগোবিন্দ বটতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

শফিকুল আলম স্বপন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বারহীগবিন্দ গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির আবু তাহেরের পুত্রবধূ রিনা আক্তার (৩৬) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে ওইদিন দুপুর ১টার দিকে আবু তাহেরের (৮০) মৃত্যু হয়। রিনা আক্তার ৩ সন্তানের জননী। তার স্বামী মাহফুজার রহমান বিদেশে থাকেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২১ আগস্ট ২০২২

দাগনভূঞায় পুত্রবধূর মৃত্যুর সংবাদে মারা গেলেন শ্বশুর

লিংক কপি হয়েছে!