২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট ২০২২

ঝালকাঠিতে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি। আজ সোমবার বিকেলে শহরের মহিলা কলেজে দলের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ করে তারা। পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, বিএনপি নেতা এজাজ আহম্মেদ, খোকন মল্লিক ও মিজানুর রহমান মুবিন। বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাÐের সমালোচনা করে বলেন, অবৈধ সরকারের সঙ্গে জনগণের কোন সমৃক্ততা নেই, তাই সব কিছুরই ইচ্ছেমত দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এ অবস্থায় তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার আহŸায়ন জানান বিএনপি নেতৃবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২২ আগস্ট ২০২২

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লিংক কপি হয়েছে!