২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে ধর্ষনে ৫ মাসের অন্তঃসত্ত্বা বিধবা মহিলা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট ২০২২

ধর্ষণের শিকার হয়ে রেজিনা আক্তার নামে এক বিধবা নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার বেতবাড়ী সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটান হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, বোদা উপজেলার বেতবাড়ি সর্দারপাড়া গ্রামের মৃত সফিকুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি রেজিনা আক্তারকে বিয়ে করেন। ৩ বছর পূর্বে স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া ঘরে চার সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

তিনি দিনমজুরের কাজ করেন। বিধবা নারী অন্তঃসত্ত্বার খবরে এলাকায় তোলপাড় শুরু হয়।

রেজিনা জানান, গত এক বছর ধরে হাসিবুল ইসলাম বিয়ে করবে বলে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে আসছিল। বাড়ির জন্য খরচও করে দিতেন। এরই মাঝে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু কখন যে গর্ভবতী হয়েছি বুঝতে পারিনি। তবে অভিযুক্ত হাসিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

বিধবা মহিলা ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হওয়ার এঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মশিয়ার রহমান জানান, স্থানীয় ভাবে বসা হয়েছে, ওই ব্যক্তি বিয়ের জন্য মত পোষন করেছেন।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো:রেজাউল করিম শামীম জানান, বিষয়টি শুনেছি এলাকার বাইরে অবস্থান করায় ইউপি সদস্যকে বসতে বলেছি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২২ আগস্ট ২০২২

পঞ্চগড়ে ধর্ষনে ৫ মাসের অন্তঃসত্ত্বা বিধবা মহিলা

লিংক কপি হয়েছে!