● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পুলিশের বাঁধায় ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাইজবাগ ইউনিয়নে ওই বিক্ষাভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের সময় কেন্দ্রীয় নির্দেশে আন্দোলন সংগ্রামকে বেগবান করতে এবং গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটি। বিক্ষোভ মিছিলের সময় মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশি বাঁধার সম্মুখিন হয়। এক পর্যায়ে ওই স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. শাহজাহান কবীর, শাহজাহান জয়পুরী, সাধারণ সম্পাদক এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আরম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপজেলার নেতাকর্মীদের আরো সুসংগঠিত হয়ে কেন্দ্রীয় নির্দেশে আগামী আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার প্রস্তুতি নিতে বলেন।