২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় মামলা দিতে পুত্র বধু হাসপাতালে ভর্তি, স্ত্রীর অভিযোগ নির্যাতন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের ছমির মাতুব্বর এর পুত্র বধু আবির হোসেন আকরাম এর স্ত্রী আম্বিয়া বেগম (২২) শশুর বাড়ির লোকজনকে মামলা দেওয়ার নামে হাসপাতালে ভর্তি আছেন।

গত ১৯ আগস্ট শুক্রবার সকালে শশুর বাড়ির থেকে আম্বিয়া বেগম কাউকে না বলে তার বাবা’র বাড়ি পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলি গ্রামে চলে যায়।শশুর বাড়ি থেকে ছেলের বউকে ফোন দিলে ডাক্তার দেখাবে বলে বাবার বাড়িতে এসেছি বলে জানায়।
এরই মধ্যে শশুর ছমির মাতুব্বর জমি কেনার জন্য তার গরু বেচার জমানো ৩ লাখ টাকা ও সেখানে রাখা সাড়ে ৩ ভরি স্বর্ন অলংকার না পাওয়ায় পুত্র বধু নিয়েছে ধারনা করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন। জিডি’র এ খবর ছেলের শশুর বাড়ির লোকজন জানতে পারে। মেয়ের বাবা শাজাহান মোল্লা তারা মেয়ে আম্বিয়া কে ২ দিন পর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
প্রায় চার বছর আগে আম্বিয়াকে বিয়ে করে আনেন আকরাম। তিনি আর এফ এল কম্পানীতে বরিশাল চাকরি করেন।ছমির মাতুব্বর এর একমাত্র ছেলে আকরাম।আকরামের মা বলেন আমার ছেলে কালো বলে ছেলের বউ বিয়ের পর থেকে ছেলেকে ভালো চোখে দেখতে পারেনা, সামান্য কিছুতে আমাগো পরিবারের সাথে বিরুপ আচারন করেন। এছাড়া বউ অন্তঃসত্ত্বা। শুক্রবার বাড়িতে পাট নিয়ে কাজে আমরা পালানে ছিলামা এই সুযোগে কাউকে না বলে টাকাপয়সা ও স্বর্ন গহনা নিয়ে বউ বাপের বাড়ি পালিয়ে গেছে, আমরা থানায় অভিযোগ দিলে তারা আমাগো নামে মামলা দিবে বলে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে গিয়ে আম্বিয়া বেগম এর কাছে হাসপাতালে ভর্তি থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমাকে শশুর বাড়ির লোকজন নির্যাতন করেছে, আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। সে সময় কথা হয় আম্বিয়া বেগম এর মায়ের সাথে। তিনি বলেন আমার মেয়ে ডাক্তার দেখানোর জন্য আমাগো বাড়িতে আসে এবং আসার৷ পর তারা আমাগো নামে থানায় অভিযোগ করছে তাই আমরাও৷ মেয়েকে হাসপাতালে ভর্তি করি।আমরাও মামলা করবো। এবিষয় আম্বিয়ার স্বামী আকরাম বলেন, বিয়ের পর থেকেই আমার স্ত্রী আমার প্রতি ক্রমেই আচরণ পরিবর্তন করে, ভালো চোখে দেখতে সংকোচ বোধ করে।এছাড়া তিনি আরো জানান চাকরির সুবাধে দুরে থাকি বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকেন তাদের সাথে খুটিনাটি বিষয় নিয়ে জোগড়া হয়,ঘটনার দিন শুনেছি কাউকে না বলে আমাগো টাকা ও স্বর্ন গয়না নিয়ে বাপের বাড়ি চলে যায়,বর্মানে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা – মা হবেন তাড়াতাড়ি,আমাদের বাড়ির লোকজন তাকে আনতে গেলে সে আসে নাই।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

নগরকান্দায় মামলা দিতে পুত্র বধু হাসপাতালে ভর্তি, স্ত্রীর অভিযোগ নির্যাতন

লিংক কপি হয়েছে!