● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আমতলীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

বরগুনার আমতলীতে চুনাখালি সংলগ্ন বাস ও মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে উপজেলার চুনাখালী কালভার্ট সংলগ্ন বরিশালগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল আটটার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে আমতলী চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকী আহতদের পটুয়াখালী ও বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।