● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় মালবাহী টমটম উল্টে চালক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৬:৪৮ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম কিরণ (১৭)। সে গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া’র পুত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ আগস্ট) দুপুর ১১ টা ৩০ মিনিটের দিকে গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দা নামক স্থানে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ২ন ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া’র পুত্র কিরন সজীব গ্রুপের ডিলার মো. জসিম উদ্দিনের ডিলার পয়েন্টের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করত। বুধাবার উলানিয়া বাজারে কোম্পানীর মালামাল সরবরাহ করে গলাচিপা ফেরার পথে রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা বাজারের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মালামাল ভর্তি টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় টমটমের নিচে মাথা চাপা পড়ে কিরন গুরুতর আহত হয়। এলাকাবাসী কিরনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া টমটমে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গলাচিপা অফিসার ইন চার্জ এম আর শওকত আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এবিষয় কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।