২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লার মেঘনায় মলম পার্টির তিন সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট ২০২২

কুমিল্লার মেঘনায় পাকা গলানো স্বর্ণ উদ্ধারসহ অজ্ঞান মলম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ।

কুমিল্লা জেলার নব যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে মেঘনা থানাকে অপরাধ মুক্ত করার প্রত্যয়ে অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই সুজয় কুমার মজুমদার সহ টিম মেঘনার অভিযানে ২৬ আগস্ট ৮ আনা পাকা (গলানো) স্বর্ণ উদ্ধারসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মো: সবুজ মিয়ার ছেলে সাকিব হাসান (২১), শিকিরগাঁও এর মো: বাদল মিয়ার ছেলে মোঃ মুন্না (১৮) ও মাতাবেরকান্দি গ্রামের সত্য চন্দ্র দাসের ছেলে বিপ্লব দাস (২৫)।
ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাইকৃত অন্যান্য স্বর্নালংকার উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান মেঘনা থানার অফিসার ইনচার্জ মো: ছমিউদ্দিন । তিনি আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৭ আগস্ট ২০২২

কুমিল্লার মেঘনায় মলম পার্টির তিন সদস্য আটক

লিংক কপি হয়েছে!