● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পুলিশীসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই: এসপি মাছুম আহাম্মদ ভূঞা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১২:১২ এএম
কপি হয়েছে!

 

হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশীসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। তিনি বলেন উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক হলো নিরাপত্তা। আমরা পেশাদারিত্বের মাধ্যমে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে পুলিশী তৎপরতার কাজটি করতে চাই। নতুন পুলিশ সুপারবলেন সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। তিনি সাংবাদিকসহ জেলার জনগণের নিরাপত্তা বিধানে নিষ্ঠার সাথে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আনুষ্ঠানিকভাবে যোগদানের পর শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেসঅনুষ্ঠানে সাংবাদিকদের সাথে এলাকার নানা সমস্যা নিয়ে খোলামেলা মতবিনিময়কালে এসব কথা বলেন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘোষনা দেন এর ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট সহনীয় মাত্রায় আনা, এরআগে সাবেক পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের গড়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার ব্যবস্থাটি পুনরায় চালু করা হবে, মিডিয়া সেল স্থাপন, সাধারণ ডায়রি (জিডি) ও মামলার মনিটরিং সেল গঠন, বিট পুলিশিং আরো কার্যকর, মামলা ও জিডি করার ১২ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা, মাদক-ইভটিজিং ও নারী নির্যাতন নির্মূলে জনগণকে পাশে নিয়ে কাজ করবে পুলিশ। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন যে লোকটি গ্রাম থেকে লুঙ্গি ও ছেড়া গেঞ্জি পড়ে উপায়ান্তর না পেয়ে অবশেষে আমার (এসপি) অফিসে আসবেন সবার আগে সেই অসহায় লোকটির সহযোগীতায় কাজ করব ইনশাআল্লাহ।