● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে আ.লীগ ও বিএনপির কর্মসূচি, প্রশাসনে ১৪৪ ধারা জারি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৬:০২ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়ে একইস্থানে কর্মসূচি আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

রোববার (২৮ আগষ্ট) পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির সকালে এই আদেশ জারি করেন।

ইউএনও জানান, পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আ.লীগ ও বিএনপি তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ড সহ আশেপাশের এলাকায় রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এসময়ে এসব এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম গনজমায়েত চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা পরিপন্থি সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।,