● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে তদন্ত করতে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমকি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৭:১২ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাউলেরচর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ছাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম আওয়ামীলীগ নেতার ভয় দেখিয়ে এলাকাবাসীকে হুমকি প্রদান করেছেন। রবিবার সকাল ১১টার সময় রাউলেরচর দাখিল মাদরাসায় সরেজমিন তদন্ত করতে গিয়ে “ময়মনসিংহ আওয়ামীলীগের রাজনীতি কে নিয়ন্ত্রণ করে জানেন? জানেন আপনে? সে আমার ভাইরা।” এমন হুমকি প্রদান করে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ছাইদুল ইসলামের বিরুদ্ধে গত ২১জুন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য নূরুল ইসলাম মাষ্টার উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাদরাসার প্রতিষ্ঠাতা ভোটার করার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার প্রশাসন মোঃ ওমর ফারুক অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। পরে সরেজমিন তদন্ত করতে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় অভিযোগকারীদের না ডেকে অভিযুক্ত সুপারের লোকজন নিয়ে মাদ্রাসা অফিসে কথা বলার এক পর্যায়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে সুপারের লোকজনকে অফিস থেকে তাড়িয়ে দেন।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের তদন্ত করতে গেলে এক পর্যায়ে এলাকাবাসী কামরুল নামের একজন আমার সাথে খারাপ ব্যবহার ও বিভিন্ন হুমকি দিলে আমি বলি আমাদেরও তো দু’এক জন লিডার আছে। পরিস্থিতির শিকার হয়ে এমনটা বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। খারাপ ব্যবহারের প্রেক্ষিতে তিনি এরকম করছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্যঃ ২০২১সালের ২৪ ফেব্রুয়ারি সুপারের অপকর্ম, হটকারীতা, চারিত্রিক পদস্থলন, অর্থ আত্মসাৎ, ও বিধি বহির্ভূত কার্যক্রমে অতিষ্ঠ হয়ে অনাস্থা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত ৫জুন খসরা ভোটার তালিকা প্রকাশের জন্য মাদরাসার অভিভাবক বৃন্দ, ভারপ্রাপ্ত সুপারকে অব্যহতি চেয়ে আঃ মান্নান ও দাতা ভোটার প্রসঙ্গে মাদ্রাসার সাবেক সভাপতি শরাফ উদ্দিনের লিখিত অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সুপারের বিরুদ্ধে।