বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী এক ছোট্ট কুটিরে বসবাস হত দরিদ্র আজিমের। আজিমের পরিবার বলতে দরিদ্র নানা, নানি আর প্রতিবন্ধী মা। মাদকাসক্ত বাবার সাথে আজিমের মায়ের বিচ্ছেদ হয়েছে দু’ বছর আগে। তারপর আজিম ও তার মায়ের বসবাস দরিদ্র নানা নানির কাছে।
আজিম স্থানীয় বিল থেকে ফুল তুলে বিক্রি করে মা ও নানা-নানিকে আর্থিক জোগান দেয়। বিষয়টি ‘আমাদের বেলকুচি’ গ্রুপের এডমিন প্যানেলের নজরে আসার পর এডমিন প্যানেল আজিমের লেখাপড়া ও যাবতীয় বিষয়ের দায়িত্ব নেন।
আজ রোববার (২৮ আগস্ট) আমাদের বেলকুচি গ্রুপের পক্ষ থেকে আজিমের পরিবারের এক মাসের বাজার, আজিমের জন্য নতুন জামা কাপড় সহ শিক্ষা উপকরণ মিলিয়ে প্রায় ৮,০০০ টাকার সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্য জাহিদ হাসান মিঠু, জুয়েল হাসান, সজিব হাসান প্রমুখ।
তারা আস্বস্ত করেন, আজিমের স্বপ্ন পূরণে ‘আমাদের বেলকুচি’ গ্রুপ সব সময় পাশে থাকবে।
