লায়ন আলহাজ্ব কাজী জাহাঙ্গীর হোসেন এম জে এফ এর উদ্যোগে ও অপারেশন জেনারেশন ঢাকা এর সহযোগিতায় করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহ বাড়াতে আজ সোমবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ১১১ নং মজিদবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫ নং দক্ষিন জনার দন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৫০ টি গিফট বক্স বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, প্রোগ্রাম ডিরেক্টর অপারেশন জেনারেশন আলবার্ট আশীষ বৈরাগী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সমাজসেবক ও সাবেক ব্যাংক কর্মকর্তা সমীর চন্দ্র সরকার, গোপালপুর ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সায়েম খোকন মাতুব্বর, জাতীয় আইন কলেজ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সাধারন সম্পাদক কাজী রুমা, অভিভাবক ও ব্যবসায়ী কাজী মিরন, মহিউদ্দিন বাবু ফকির।
