● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মসিকের উন্নয়নে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে : মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম
কপি হয়েছে!

আজ বিকাল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৬ নং ওয়ার্ডে সর্বমোট প্রায় ২ কিলোমিটার আরসিসি ড্রেন ও আরসিসি সড়ক এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব কাজের মোট ব্যয় ৪ কোটি ৪৮ লাখ টাকা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় এ সময় উদ্বোধনকৃত কাজগুলো হলো- আকুয়া উত্তরপাড়া পারুলদের পল্লী হতে গোরস্তান পর্যন্ত, মেম্বার পল্লী থেকে নাসিরাবাদ কলেজ মাঠ পর্যন্ত, সেনবাড়ি বাইলেন আলতাফ মাওলানার বড়ির পার্শ্ব পর্যন্ত, সেনবাড়ি বাইলেন নজরুল ভিলার সম্মুখ পর্যন্ত এবং মিলনবাগ এলাকার আরসিসি ড্রেন সহ আরসিসি সড়ক।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প দিয়েছেন। ৬ নং ওয়ার্ডের উন্নয়নেই প্রাথমিকভাবে ২০ কোটি টাকার কাজ হচ্ছে। এ উন্নয়ন আপনাদের জন্য, সকলের জীবনমান উন্নয়নে। তাই উন্নয়নে আপনাদেরকে পাশে চাই।

মেয়র হুশিয়ারি জানিয়ে বলেন, উন্নয়ন কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিতে কঠোহর হওয়ার জন্য উপস্থিত প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনকালে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।