● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভারে চলন্ত বাসে হাত-পা বেঁধে ডাকাতি: গ্রেফতার ১

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম
কপি হয়েছে!

সাভারে তিন গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে নগদ ১৯ লাখ ৮ হাজার টাকা ডাকাতির ঘটনায় জসিম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) ভোররাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) রাসেল মোল্ল্যা জানান, গত জুলাই মাসে তিন গরু ব্যবসায়ী রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রি করে টাকা নিয়ে মেহেরপুরে যাওয়ার জন্য সেখান থেকে একটি বাসে ওঠেন। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা গরু বিক্রির ১৯ লাখ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন লুটপাট করে। এরপর ডাকাতরা চলন্ত বাস থেকে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অজ্ঞাত ডাকাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, সেই মামলার ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাছির নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। নাছিরের দেওয়া তথ্য মতে সোমবার ভোর রাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে জসিম নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া পাঁচ হাজার টাকা ও হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।