২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর স্ট্যাম্পে বিক্রি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি ঘর বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘর সুবিধা ভোগী রিপন ও তার স্ত্রী বিথি ৪৫ হাজার টাকার বিনিময় স্ট্যাম্পে বিক্রি করে দেয় পার্শ্ববর্তী গ্রামের রাশিদা বেগম স্বামী রাশেদ মোল্লার কাছে।সরজমিনে গিয়ে জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প – ২ এর আওতায় বাঘুটিয়া আশ্রয়ণ প্রকল্পে ১০ টি ঘর নির্মাণ করে ১০ জন সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। সেখানে দেখা যায় সুবিধাভোগীদের অনেকেই টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে বলে স্হানীয় লোকজন সহ বসবাসরত সুবিধাভোগীরা জানান।এছাড়া সুবিধাভোগীদের বেশির ভাগ বসবাসকারিরা বাঘুটিয়া গ্রামের লোকজন। ১০ টি ঘরের মধ্যে একটি ঘর ভাড়ায় বসবাস,১ টি ঘর টাকার বিনিময় স্ট্যাম্পে বিক্রি, ১ টি ঘর সুবিধাভোগী রন্জিত দুরে থাকায় তার ঘরটি দখল করে নিয়েছে স্হানীয় বাঘুটিয়া গ্রামের সিরাজ ঠাকুর।

দখলকারী সিরাজ ঠাকুর বলেন রন্জিত ঘর নিয়ে কিছু মালসামানা রেখে কোথায় গেছে জানিনা আমাকে দেলোয়ার ফকির ঘরে উঠিয়ে দিয়েছে। টাকা দিয়ে সরকারি ঘর কিনার কথা স্বীকার করেন রাসিদা বেগম,তিনি বলেন রিপন এর ঘর ৪৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে কিনেছি। সরকারি ঘর বিক্রি করায় সুবিধাভোগী রিপন এর ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু বলেন, সরকারি ঘর বিক্রি করা অপরাধ, যারা বিক্রি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৯ আগস্ট ২০২২

নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর স্ট্যাম্পে বিক্রি

লিংক কপি হয়েছে!