ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের ঝাটুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান শরীফের সভাপতিত্বে ও সরকারি নগরকান্দা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলী আকবর শরীফ আরমানের সঞ্চালনায়, এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানী তেল, বাস ভাড়াসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ – সভাপতি মাহবুব আলী মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জান সেলু, সাংগঠিন সম্পাদক শওকত আলী শরীফ, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হেলাউদ্দিন হেলাল, উপজেলা বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক শরীফ গোলজার আহম্মেদ, ইউনিয়ন বিএপি সহ-সভাপতি খায়রুজ্জামান খায়ের, ইউনিয়ন যুবদলের আহবকয়ক মোঃ কাইয়ুম মাতুব্বর সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
