● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার শুরু হলো কার্যক্রম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৭:০১ পিএম
কপি হয়েছে!

দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই এই শ্লোগান কে সামনে রেখে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ” ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” রেজিঃ নং-এস -১৩০০৯-২০১৮ ইং এর আওতাভুক্ত গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম শুরু করা হলো।

ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমের পরিচালনার লক্ষে আজ ২৮ আগস্ট রবিবার সকালে প্রথমে পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সংগঠনের জেলা শাখার নব অনুমোদিত কমিটির পক্ষ থেকে প্রথমে গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান,জেলা বিআরটিএ গাইবান্ধার সহকারি পরিচালক রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি সভাপতি মকবুল হোসেন মুকুল এর হাতে নব অনুমোদিত কমিটির পত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশ সুপার বরাবরে কমিটির অনুমোদিত পত্র ও জেলা শাখার পক্ষ হতে অবগতির জন্য আবেদন পত্র প্রদান করা হয়।

এসময় নবম অনুমোদিত কমিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক সেলিম সরকার,প্রচার সম্পাদক জহির সরকার,দপ্তর সম্পাদক লাজু সরকার,কার্যকারি সদস্য সরোয়ার কবির মজনু, পলাশবাড়ী পৌর শাখার নবগঠিত কমিটির সম্ভব্য সাধারণ সম্পাদক প্রার্থী শাহআলম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।