● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় ইউএনওসহ পাঁচ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে বদলীজনিত কারনে ইউএনওসহ পাঁচ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাত ৯টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ আয়োজন করা হয়। সদ্য বিদায়ী কর্মকর্তারা হলেন- উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, ইন্সট্রাক্টর ইউআরসি মো. শহীদুল হক, সহকারি শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক (পিও) মো. মিরাজ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন শাহ্। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্ব)। এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রধানগণ প্রমুখ।