২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমু’র পিতার মৃত্যুবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২

ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহাম্মুদ প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২

ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমু’র পিতার মৃত্যুবার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!