● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৬:০৫ পিএম
কপি হয়েছে!

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে গুম, খুন এবং জালানী তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান লিখিত বক্তব্যে জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আওতায় ৩০ আগষ্ট রুহিয়ায় আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিলো। সে মোতাবেক আমরা গত ২১ তারিখেই রুহিয়া থানায় বিষয়টি লিখিতভাবে জানাই। অথচ কর্মসূচীর আগের দিন ২৯ তারিখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের লিখিতভাবে জানান যে, সে স্থানে কোন ধরনের সভা সমাবেশ বা লিফলেট বিতরণ করা যাবেনা এবং ১৪৪ ধারা জারি করে সেসব বন্ধ করার নির্দেশ দেওয়া হল। এর আগেও গত ২৮ তারিখে জেলার পীরগঞ্জ উপজেলায়ও একই ঘটনা ঘটায় প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ১৪৪ ধারা প্রত্যাহারপূর্বক সভা সমাবেশের আয়োজনের অধিকার ফিরিয়ে দিতে জোর দাবী করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মোস্তফা, সাধারন সম্পাদক মানিক, জেলা বিএনপির সহ সভাপতি নুর করিম, সুলতানুল ফেরদৌস নম্র চেীধুরী আল মামুন আলম, জেলা যুবদল সভাপতি চৌ: আবু নুর সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।