● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে- মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

আজ বুধবার বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২৪ নং ওয়ার্ডে প্রায়ে ৪ কোটি টাকা ব্যয়ে কয়েকটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি হতে জিএম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি হতে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় হতে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, রাস্তা বড় করার জন্য জায়গা ছাড়তে হবে, ড্রেনের জন্য জায়গা রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনকালে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।