২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট ২০২২

 

দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা ।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। এতে তার বহরে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খুন গুম এই সরকারের বৈশিষ্ট্য। আজকে তারা আমার গাড়িবহরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’

তিনি আরও বলেন , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সে সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়।

এছাড়া বিএনপি নেতাকর্মীদের শহরের দিকে আসতে বাধা দেয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে। এতে প্রায় ৩০০ জন নেতাকর্মী আহত হয়েছে। ৫০০ মোবাইলটি ফোন ছিনিয়ে নেয়া হয়েছে ।

তবে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ওমর ফারুক খান এ অভিযোগ অস্বীকার করে বলেন , হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে । এতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু সাহেবের গাড়িটি অক্ষত ছিল। তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেছনের একটি গাড়িতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩১ আগস্ট ২০২২

দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা

লিংক কপি হয়েছে!