২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট ২০২২

 

ঢাকার ধামরাইয়ের শরীফভাগ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনরা। বুধবার (৩১ আগস্ট) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

নিহতরা হলো– ধামরাই ইউনিয়নের শরীফভাগ এলাকার উত্তর-পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল (৮) এবং পাশের বাড়ির রুবেল মিয়ার ছেলে রাজু (৮)। এদের মধ্যে রিয়াজুল দ্বিতীয় শ্রেণি এবং রাজু স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, নদী থেকে ড্রেজার দিয়ে বালি ফেলে আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাট করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে কয়েক জন শিশু সেই বালির পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে রিয়াজুল গর্তে পড়ে গেলে রাজু তাকে তোলার চেষ্টা করলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ সেই গর্ত থেকে উদ্ধার করে।

 

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩১ আগস্ট ২০২২

ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!