● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫, আটক ২০

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১০:১১ পিএম
কপি হয়েছে!

 

সাভারে যুবদল নেতার মিলাদ মাহফিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির ২০ জন নেতাকর্মীকে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে পৌরসভার ছায়াবিথি এলাকার ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদ আলমের বাড়ির সামনে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপি’র মাহফিলকে কেন্দ্র করে সড়ক বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ সড়ক ক্লিয়ার করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধারসহ বিশ জনকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা সড়ক বন্ধ করে মিলাদ মাহফিল করে। পরে সড়ক ক্লিয়ার করতে গেলে পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।