২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের মৃত রশিদ মাতবরের ছেলে বাবুল মাতবরের বাড়ির বসতঘরের ছাদ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র (ঢাল, কাতরা, সড়কি, লাঠি) উদ্ধার করা হয়। বাবুল মাতবর মাদারীপুরে ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার পোস্টিং ঢাকায় আছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাবুল মাতবর বলেন, আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমার গ্রামের বাড়িতে এলাকার পরিবেশ ভালো না থাকায় আমি গ্রামে খুব কম যাই। কেউ আমাকে ফাঁসাতে আমার বাসার ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে।
পুলিশ অফিসারের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, তালমা ইউনিয়নের সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ এলাকায় মাঝে মধ্যে হামলা পাল্টাহামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকা নিরাপদ ও শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

নগরকান্দায় পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

লিংক কপি হয়েছে!