২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলীকে বদলি, হারুনর রশিদকে দায়িত্ব অর্পন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলীকে দিনাজপুর জেলায় বদলী করা হয়েছে এবং বদলীকৃত পদে ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদকে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব অর্পন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এরফানুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পন করা হয়।

গাইবান্ধার নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কিছু অসাধু, লোভি ব্যক্তি কর্তৃক সরকারী নিষিদ্ধ বই বিক্রি ও পাচার বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তা জোরালো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিনামূল্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।

জানা যায়, ইতিপূর্বে হারুনর রশিদ ঠাকুরগাঁও জেলায় দক্ষতার সাথে জেলা শিক্ষা প্রাথমিক অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলীকে বদলি, হারুনর রশিদকে দায়িত্ব অর্পন

লিংক কপি হয়েছে!